মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২
অন্যান্য

ব্যবহৃত কারের যন্ত্রাংশ ঘোষণায় আনা হয় আস্ত বিএমডব্লিউ গাড়ি

প্রতিবেদক:
ব্যবহৃত কারের যন্ত্রাংশ ঘোষণায় আনা হয় আস্ত বিএমডব্লিউ গাড়ি

কাগজে কলমে ব্যবহৃত গাড়ীর যন্ত্রাংশ৷ মোংলা বন্দর দিয়ে এমন ঘোষণার আড়ালে আমদানি করা হয়েছিল বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি। তবে শেষ পর্যন্ত চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে জব্দ করা হয় সেই বিএমডব্লিউ গাড়িটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিরারক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ গণমাধ্যমকে জানিয়েছেন, মোংলা বন্দরে পৃথক পৃথক ব্যবহৃত কারের যন্ত্রাংশ ঘোষণার আড়ালে সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি মাত্র তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) অবস্থায় আমদানির অভিনব কৌশল উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই অভিনব কৌশল উদঘাটনের প্রেক্ষিতে ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য থাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি নিবারক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিলে (বিটিআই ভবন) অভিযান চালিয়ে বিএমডব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আটক করে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় বা আমদানি সংক্রান্ত তথ্য বা দলিলাদি চাওয়া হলে তা কাস্টমস গোয়েন্দা টিমের কাছে দেখাতে পারেননি।

পরবর্তীতে র‍্যাব এবং কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা একাধিকবার গাড়ির চাবি চাইলেও গাড়ির মালিক চাবি দিতে অস্বীকৃতি জানায়।

তৎপ্রেক্ষিতে আমদানি সংক্রান্ত দলিলাদি অথবা গাড়িটি ক্রয়ের কোনো ডকুমেন্টস না থাকায় এবং এ সংক্রান্ত কোনো তথ্য প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অপারগ হলে; অধিকন্তু গাড়িটির চাবি না দেওয়ায় অতিরিক্ত মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের নেতৃত্বে একটি গোয়েন্দা নিবারক দল কর্তৃক পার্কিংয়ে রাখা গাড়িটি আটক করে।

শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে চোরাচালানের মাধ্যমে দলিলাদি জালিয়াতি করে বিএমডিব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আনার অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গাড়িটির বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান রেজভী আহম্মেদ।