মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

সখীপুরে ট্রাকচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক:
সখীপুরে ট্রাকচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তাঁর কোলে থাকা ইফাত নামে এক বছর বয়সী পুত্র সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমেদের স্ত্রী। তিনি এক বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামীর বাড়ি আদাবাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন আখি। পথে নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এ সময় সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও ছেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।