মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এইমাত্রঅন্যান্য ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এবার বেড়েছে দুধের দাম এইমাত্রঅন্যান্য এবার বেড়েছে দুধের দাম সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ এইমাত্রঅন্যান্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ গাজী নজরুলের সঙ্গে মরিয়মের সম্পর্ক ও করুণ পরিণতির জন্য যাকে দায় দিলেন বাবা এইমাত্রঅন্যান্য গাজী নজরুলের সঙ্গে মরিয়মের সম্পর্ক ও করুণ পরিণতির জন্য যাকে দায় দিলেন বাবা
অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, শিল্পকলা একাডেমিতে সব অনুষ্ঠান বাতিল

প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, শিল্পকলা একাডেমিতে সব অনুষ্ঠান বাতিল

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কওমি ছাত্র ঐক্য পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তবে প্রশাসন জানিয়েছে, শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে কোনো অনুষ্ঠানই হবে না।

শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আহ্বান করা হয়েছিল। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, “পূর্বঘোষিত সভা নির্ধারিত সময়েই হবে, ইনশাআল্লাহ। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।”

এর আগে শুক্রবার রাতে সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

পরিষদের নেতা আব্দুল খালেক জানান, তাদের ৩টি দাবি – “হাসনাত আব্দুল্লাহ সংসদে যে মিথ্যাচার করেছেন, তার জন্য লাইভে এসে, পরবর্তী সংসদ অধিবেশনে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। বক্তব্য প্রত্যাহার করতে হবে।” দাবি না মানায় তারা পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।

তিনি বলেন, “শনিবার বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে কুরআন তিলাওয়াত, হামদ নাত ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপ্রিয় সবাইকে কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।”

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, “এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। কিন্তু অনুষ্ঠান আর রাজনৈতিক কর্মসূচি এক না। তাই সেটির ভেন্যু বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদও কোনো আবেদন করেনি। শিল্পকলায় কোনো প্রোগ্রাম হবে না। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। এরপর থেকেই জেলায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।