মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

প্রতিবেদক:
ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্নাঢ্য আয়োজনে নজরুল বর্ষ পালন উপলক্ষে উদ্বোধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট)সকালে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক (তদন্ত)মশিউর রহমান, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম,শুরা সদস্য ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা,প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন,অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন খান প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন,নজরুল চর্চার মাধ্যমে আমরা উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার বিশ্বাস নজরুলের কবিতার মাধ্যমে নজরুল আদর্শ ধারণ ও লালন করতে পারবো। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব হওয়ায় নজরুল বর্ষ পালনসহ বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষামূলক অনুষ্ঠান পালনের উদ্যোগ নিয়েছেন। এতে বক্তারা নজরুলের দেশ প্রেম ও দ্রোহের চেতনা, ব্যক্তি জীবনে জাগ্রতবোধ ও বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি)শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার আ. ন. ম. আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।