মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো ফার্নান্দেজ

প্রতিবেদক:
রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো ফার্নান্দেজ

ইউরোপীয় ক্লাব ফুটবলে দলবদলের শেষ দিনে বড় চমক দিল ম্যানচেস্টার সিটি। ট্রান্সফার ফির যৌথ ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড বা সাড়ে ১২ কোটি পাউন্ডের (প্রায় ২০৭৫ কোটি টাকা) বিনিময়ে চেলসি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এর আগে ২০২৩ সালে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। পরবর্তীতে লিভারপুল ১২৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল থেকে আলেকসান্দার ইসাককে কিনে সেই রেকর্ড ভেঙেছিল। এবার ফার্নান্দেজকে দলে ভিড়িয়ে সেই রেকর্ডে যৌথভাবে ভাগ বসাল ম্যানসিটি।

চেলসিতে সাবেক কোচ এনজো মারেসকার অধীন খেলেছিলেন ফার্নান্দেজ। চলতি মৌসুমে পেপ গার্দিওলার জায়গায় সিটিজেনদের দায়িত্ব নেন তিনি। আর সিটিতে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হারানোর পর সাবেক শিষ্যকে দলে টানতে মরিয়া হয়ে ওঠেন ম্যান সিটির নতুন এই কোচ।

চলতি দলবদল মৌসুমে এটি সিটির দ্বিতীয়বারের মতো নিজেদের খরচের রেকর্ড ভাঙার ঘটনা। এর আগে নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে উড়িয়ে এনেছিল তারা। শুধু অ্যান্ডারসন বা ফার্নান্দেজই নন, চলতি গ্রীষ্মে প্রিমিয়ার লিগে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ফি-তে দলবদল করেছেন আরও দুজন—লিভারপুলে ব্র্যাডলি বারকোলা (১২৩ মিলিয়ন পাউন্ড) এবং চেলসিতে মরগান রজার্স (১১৭ মিলিয়ন পাউন্ড)।

ম্যানচেস্টার সিটি এই মৌসুমে দল গঠনে যেমন বিপুল অর্থ ঢালছে, তেমনি একাধিক তারকাকেও বিদায় জানিয়েছে। ইতিহাদ স্টেডিয়াম ছেড়ে গেছেন রদ্রি (বার্সেলোনা, ৬৫ মিলিয়ন পাউন্ড), সাভিও (টটেনহাম, ৭৫ মিলিয়ন পাউন্ড), তিয়ানি রেইন্ডার্স (আল-কাদসিয়া, ৫২ মিলিয়ন পাউন্ড) ও নিকো গঞ্জালেস (নিউক্যাসল, ৫২ মিলিয়ন পাউন্ড)। ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বার্নার্দো সিলভা।

বিদায় নেওয়া তারকাদের অভাব মেটাতে ইতোমধ্যেই ফরাসি ক্লাব লিল থেকে ৮৬ মিলিয়ন পাউন্ডে মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি ও ৩৪ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে নিশ্চিত করেছে তারা। এছাড়া এভারটনের উইঙ্গার ইলিমান এনদিয়ায়ের জন্য আরও ৬৫ মিলিয়ন পাউন্ড খরচের সমঝতায় পৌঁছেছে ক্লাবটি।