মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

প্রতিবেদক:
পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

জাহিদ আহসান বলেন, তার মা অসুস্থ থাকায় পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সংগঠনটির কাউন্সিল সামনে থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি।’

সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলেও জানান জাহিদ আহসান। তবে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে থাকার কথা জানিয়েছেন তিনি।

এদিকে ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।

সভায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলের তারিখও ঘোষণা করা হয়। আগামী ১২ অক্টোবর সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলের প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।