মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
শিক্ষা

ইবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএসের নেতৃত্বে গালিব-রাকিব

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট /আরএও
ইবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এনএসের নেতৃত্বে গালিব-রাকিব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঝালকাঠি এন.এস কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এসের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব সভাপতি এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের উপদেষ্টা দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. অলী উল্ল্যাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুল হক সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাতুল্লাহ শেখ এবং সভাপতি এস এম শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে হযরত কায়েদ সাহেব হুজুরের অমিয় বাণীকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বকে আরও শক্তিশালী করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রিয় ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সুনাম ও সুখ্যাতি আরও বিস্তৃত করাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব বলেন, ‘বিভাজন নয়, বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয় – মধ্যমপন্থা ও পারস্পরিক শ্রদ্ধার নীতি অবলম্বন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। শিক্ষার্থীদের কল্যাণ ও পারস্পরিক ভ্রাতৃত্বই হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি।’