মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রতিবেদক:
মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাদিয়ার দক্ষিণ-পূর্ব দিকে হারির মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ (৫৫) এবং একই ইউনিয়নের মেহেরিয়া পাড়ার সোহাগ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। নিখোঁজ দুই জেলে হলেন মো. মুহিব্বুল্লাহ ও নুরুল আলম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে এফবি তাহসিন নামের একটি মাছ ধরার নৌকায় আট জেলে সাগরে মাছ ধরতে যান। নৌকাটির মালিক কুতুবজোমের খোন্দকার পাড়ার ফরিদ আলম মাঝি। সোনাদিয়ার দক্ষিণ-পূর্ব দিকে হারির মুখ এলাকায় পৌঁছালে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি। একপর্যায়ে নৌকাটি সাগরে ডুবে যায়।

খবর পেয়ে আশপাশের ফিশিং বোটগুলো ঘটনাস্থলে গিয়ে চার জেলেকে উদ্ধার করে। তবে বাকি চারজন নিখোঁজ হন। পরে নৌকার মালিক ও নিখোঁজ জেলেদের স্বজনরা কয়েকটি বোট নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর অন্যান্য ফিশিং বোটের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। এ সময় নৌকার ভেতর থেকে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

তবে সাগরে একাধিক বোট নামিয়ে তল্লাশি চালিয়েও বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ মুহিব্বুল্লাহ ও নুরুল আলমের সন্ধান পাওয়া যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বলেন, বিষয়টি জেনেছি, নিখোঁজদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।