মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

ভালুকায় অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

প্রতিবেদক:
ভালুকায় অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান (৫) নামে প্রথম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুরে উপজেলার সিডস্টোর-আওলাতলী আঞ্চলিক সড়কের ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তরখাম গ্রামের প্রবাসী মোবারক হোসেন মোল্লার ছেলে। আব্দুর রহমানের পরিবার কিছুদিন আগে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় জমি কিনে একটি নিজস্ব বাড়ি তৈরি করেন। সেই বাড়িতেই সে মায়ের সাথে বসবাস করতো এবং স্থানীয় ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো।

জানা গেছে, দুপুরে খাবারের জন্য মাদ্রাসা সংলগ্ন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা শিশু আব্দুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রশিদ বলেন, আব্দুর রহমান আমাদের মাদ্রাসার অত্যন্ত শান্ত স্বভাবের ছাত্র ছিল। দুপুরে খাবার খাওয়ার জন্য আমি নিজেই তার হাত ধরে রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয় এবং সে গুরুতর আহত হয়। আমরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।