মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ওসিকে পেটানোর হুমকি: পুলিশ বলছে পালিয়েছে, অথচ সংবাদ সম্মেলনে হাজির বগা এইমাত্রঅন্যান্য ওসিকে পেটানোর হুমকি: পুলিশ বলছে পালিয়েছে, অথচ সংবাদ সম্মেলনে হাজির বগা আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, আশায় দিন গুনছেন বাবা-মা এইমাত্রঅন্যান্য আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, আশায় দিন গুনছেন বাবা-মা স্যাটেলাইটে ভয়াবহ চিত্র: বন্যায় ত্রিশূলী নদী চওড়া হলো ছয় গুণ এইমাত্রঅন্যান্য স্যাটেলাইটে ভয়াবহ চিত্র: বন্যায় ত্রিশূলী নদী চওড়া হলো ছয় গুণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা রিমার্ক প্যাভিলিয়নে কেয়া পায়েল, দর্শকদের ভিড়ে জমজমাট কসমেটিকা ঢাকা এইমাত্রঅন্যান্য রিমার্ক প্যাভিলিয়নে কেয়া পায়েল, দর্শকদের ভিড়ে জমজমাট কসমেটিকা ঢাকা প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম! এইমাত্রঅন্যান্য নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম! অবশেষে জারি হচ্ছে পে-স্কেলের প্রজ্ঞাপন, মূল বেতন বাড়বে তিন ধাপে এইমাত্রঅন্যান্য অবশেষে জারি হচ্ছে পে-স্কেলের প্রজ্ঞাপন, মূল বেতন বাড়বে তিন ধাপে
অন্যান্য

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার, আসলে কী ঘটেছিল

প্রতিবেদক:
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার, আসলে কী ঘটেছিল

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে। তিনি গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চের’ সদস্য বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের নজরে আসার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সিফাতকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা গাছা থানার সামনে অবস্থান নেন। তারা সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাত দুইটার পর তারা থানা এলাকা ছেড়ে যান।

পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সিফাতের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ করায় কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিদ্যুৎ বিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের অধিকার। মতপ্রকাশের কারণে একজন কলেজছাত্রকে হয়রানি বা কঠোর আইনে ফাঁসানোর কোনো সুযোগ থাকা উচিত নয়। তিনি সিফাতের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানান।

তবে পুলিশ বলছে, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।