মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

ওসিকে পেটানোর হুমকি: পুলিশ বলছে পালিয়েছে, অথচ সংবাদ সম্মেলনে হাজির বগা

প্রতিবেদক:
ওসিকে পেটানোর হুমকি: পুলিশ বলছে পালিয়েছে, অথচ সংবাদ সম্মেলনে হাজির বগা

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২) এর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মুঠো ফোনে খুলশি থানার ওসিকে পেটানোর হুমকি দেয়ার ঘটনা যখন টক অব দা টাউন৷ তখন দিব্যি নিজ এলাকায় অবস্থান করে সংবাদ সম্মেলন করলেন বগা৷

আজ শুক্রবার সকাল থেকে তাকে গ্রপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তখন দাবি করা হচ্ছিলো পুলিশি অভিযানের মুখে খুলশী থানাধীন ওয়ারল্যাস এলাকার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে বগা পালিয়ে গেছে। অথচ এর ঠিক কয়েক ঘন্টা পরে নিজ অফিসে বসেই রিতিমতন সংবাদ সন্মেলন করলেন সেই ওয়াকিল হোসেন বগা৷

একাধিক সূত্র জানিয়েছে, দুপুর আনুমানিক তিনটায় বগা ওয়ারল্যাস এলাকার ২ নং রোডের মুখে তার ছোট ভাইয়ের অফিসে কিছু অন লাইন ও স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে খুলশী থানার ওসির দ্রুত অপসারণ দাবী করেন৷ এসময় তার সাথে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনির হোসেন ইমন উপস্থিত ছিলেন৷ সংবাদ সম্মেলনে উভয়েই খুলশী থানার ওসিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে চাকুরী থেকে অপসারণের দাবী জানান৷ তবে এসময় বগা কর্তৃক ওসিকে অকথ্যা ভাষায় গালাগাল ও হুমকির বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি৷

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় খুলশীর ওয়্যারলেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহ/তদের মধ্যে রয়েছেন খুলশী থানার ওসি আব্দুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় জন পুলিশ সদস্য।

ওসি আব্দুর রহিম বলেন, ‘বগার বিরুদ্ধে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় সম্প্রতি নতুন একটি নিয়মিত মামলা দায়ের হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আগের কয়েকটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসবের ভিত্তিতে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তারে ওয়্যারলেস মোড় এলাকায় অভিযানে যায় আমাদের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে বগার অনুসারীরা আগে থেকেই মূল সড়কে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেয়।’

তিনি আরো বলেন, ‘পুলিশ ঘটনস্থলে পৌঁছা মাত্রই তাদের ওপর ইটপাটকেল, কাচের বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক ছুড়তে থাকে হামলাকারীরা। আমার সরকারি গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের ইটের আঘাতে আমিসহ আমাদের আরো পাঁচ পুলিশ সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

বাগার বাসার সুড়ঙ্গের কথা জানিয়ে ওসি বলেন, ‘পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বগার বাসভবনে গিয়ে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর গোপন পথের সন্ধান পায়। পুলিশ পৌঁছানোর আগেই ওই সুড়ঙ্গ ব্যবহার করে কেটে পড়েন তিনি’।

এদিকে বগাকে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সিএমপি উত্তর বিভাগের উপ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। তিনি বিডি২৪লাইভ কে বলেন, বগাকে জেলে থাকতেই হবে। তার বিরুদ্ধে আজকের ঘটনা ছাড়াও অতীতের সকল মামলা ও ওয়ারেন্ট খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷