মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

জোন্সকে কেন মাঝপথেই বরখাস্ত করল বাফুফে?

প্রতিবেদক:
জোন্সকে কেন মাঝপথেই বরখাস্ত করল বাফুফে?

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব চলাকালীনই বাংলাদেশ যুব ফুটবল দলের প্রধান কোচ ব্রিটিশ নাগরিক জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে তার সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দলের দায়িত্ব থেকে জেরার্ড জোন্সকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার চুক্তি বাতিল করা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে দলের নেতৃত্ব দেবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত বাছাইপর্বে মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা বিতর্কে চাপে পড়ে বাংলাদেশ দল। স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারার পর সিরিয়ার বিপক্ষেও ৩-০ ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই হারের ফলে চূড়ান্ত পর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের।

সিরিয়ার বিপক্ষে পরাজয়ের পর শুক্রবার সকালে জোন্সকে টিম হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে বেতন বকেয়া থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ, ঢাকায় দলের হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন। এমনকি ওই ঘটনায় পুলিশও ডাকা হয়েছিল বলে জানা যায়।

তাসখন্দে গিয়েও সহকারী কোচকে ডাগআউটে না রাখার বিষয়ে অনড় অবস্থানে ছিলেন জোন্স। বাফুফের সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব ঘটনা দলের পরিবেশ ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছিল। শেষ পর্যন্ত বাছাইপর্ব চলাকালীনই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।