মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

সুনামগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক:
সুনামগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮পিস ইয়াবাসহ ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগরসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মাদক কারবারি সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

তারা হল,উপজেলার সেলবরষ ইউনিয়ন বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তার ভাই সাজ্জাদ হোসেন (৩৪) ও শরিশাম গ্রামের বাসিন্দা মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে ইয়াবা বেচা কেনার সময় অভিযান পরিচালনা করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেনের নেতৃত্ব পুলিশ সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ৩৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান,এর আগেও ওই তিন জনকে মাদক সহ আটক করা হয়েছিলো এবং জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। আবারও মাদক সহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।