মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

জাতীয় যুবশক্তির আশুলিয়া থানা কমিটি অনুমোদন, আহ্বায়ক ইয়াসিন-সদস্য সচিব সানভি

প্রতিবেদক:
জাতীয় যুবশক্তির আশুলিয়া থানা কমিটি অনুমোদন, আহ্বায়ক ইয়াসিন-সদস্য সচিব সানভি

জাতীয় যুবশক্তি ঢাকা জেলা উত্তর আওতাধীন আশুলিয়া থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে ইয়াসিন মোল্লাকে আহ্বায়ক এবং তৌহিদুল ইসলাম সানভিকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির আহ্বায়ক ইয়াসিন মোল্লা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর জাতীয় যুবশক্তি ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক মহিন উদ্দিন শুভ ও সদস্য সচিব ফারাবী রিয়াদের সাক্ষরিত প্যাডে মূখ্য সংগঠক আরাফাত আমিন বর্ষণের সুপারিশক্রমে আশুলিয়া থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে জাহিদ হাসান শোভনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া তুষার আহামেদকে সিনিয়র সদস্য সচিব, রিফাত আহমেদকে মুখ্য সংগঠক, মো. মেহেদী হাসান জীবন ভূঁইয়াকে সিনিয়র সংগঠক এবং মো. আসাদুল ইসলাম পাভেলকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় যুবশক্তি ঢাকা জেলা উত্তরের সুপারিশক্রমে আগামী ছয় মাসের জন্য আশুলিয়া থানা শাখার এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি আশুলিয়া থানা এলাকায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে কাজ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।