মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

সরিষাবাড়ীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা ও মহাদান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সানাকৈর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে করবাড়ী আব্দুস সামাদ মেম্বারের অয়েল মিলসংলগ্ন এলাকায় পূর্ব থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি আব্দুল ওয়াদুদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা জহরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আল আমিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আসাদ, যুবদল নেতা শেখ ফরিদ, রিপন মিয়া ও সেকান্দার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় স্থানীয় নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।