মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী এইমাত্রঅন্যান্য দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি এইমাত্রঅন্যান্য রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি এইমাত্রঅন্যান্য আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত এইমাত্রঅন্যান্য জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা এইমাত্রঅন্যান্য নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম
অন্যান্য

চন্দনাইশে বাস-সিএনজি আটোরিকশা সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক:
চন্দনাইশে বাস-সিএনজি আটোরিকশা সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং আব্দুল গফুর ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহতেরা হলেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ভাইখলিফা পাড়ার মো. আরিফ ইসলাম (৪০) এবং দক্ষিণ হারলা এলাকার মো. সায়মন হোসেন খায়ের (২০)। সায়মন দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটির চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা প্লাটিনামা পরিবহনের একটি এসি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলো৷ এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আব্দুল গফুর সহ অন্যান্য আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আব্দুল গফুর প্রতিমধ্যে মৃত্যু বরণ করেন৷

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানিয়েছেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এখন পর্যন্ত দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। বাসচালক সোলাইমান বাদশাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।