মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী এইমাত্রঅন্যান্য দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি এইমাত্রঅন্যান্য রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি এইমাত্রঅন্যান্য আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত এইমাত্রঅন্যান্য জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা এইমাত্রঅন্যান্য নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম
অন্যান্য

সরকারের সাফল্য কিছু ব্যক্তির কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে: মির্জা আব্বাস

প্রতিবেদক:
সরকারের সাফল্য কিছু ব্যক্তির কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও অর্জন কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের আচরণ ও কর্মকাণ্ড সরকারের সাফল্যকে আড়াল করে দিচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, দল ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং ভবিষ্যতেও চলবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাসের ভাষ্য, প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ। তবে সব পরিস্থিতিতে সবাইকে একইভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। অনেক নেতা-কর্মী সামনে প্রশংসা করলেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পেলে তিনি ব্যক্তিগতভাবেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু স্বাভাবিক ছিল না। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ সময়ের পরিস্থিতিও দলের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল।

প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে তিনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু বাস্তবতা হলো, কিছু মানুষের নেতিবাচক কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে সেই অর্জনগুলো যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর আরও নজর দেওয়া প্রয়োজন।

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, বিএনপিকে তিনি গভীরভাবে ভালোবাসেন। দলের ৪৮ বছরের ইতিহাসে অনেক কিছু মিস করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কখনো মিস করেননি। দলের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এসব কথা বলছেন।

এ সময় তিনি নেতা-কর্মীদের সঠিক তথ্য ও বাস্তব পরিস্থিতি নেতৃত্বের সামনে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।