মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী এইমাত্রঅন্যান্য দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি এইমাত্রঅন্যান্য রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি এইমাত্রঅন্যান্য আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত এইমাত্রঅন্যান্য জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা এইমাত্রঅন্যান্য নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম
অন্যান্য

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রতিবেদক:
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় তাদের আর ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন হয়নি। পরে ইউনিট দুটি পথিমধ্যে ফিরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি।