মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী এইমাত্রঅন্যান্য দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি এইমাত্রঅন্যান্য রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি এইমাত্রঅন্যান্য আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত এইমাত্রঅন্যান্য জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা এইমাত্রঅন্যান্য নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম
অন্যান্য

দারুসসালামে বাসায় বসে টিভি দেখছিলেন নারী, জানালা দিয়ে গুলি

প্রতিবেদক:
দারুসসালামে বাসায় বসে টিভি দেখছিলেন নারী, জানালা দিয়ে গুলি

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে থানার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেসমিনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে দারুসসালামের মাতবর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের বাসায় ভাড়া থাকেন।

আহত জেসমিনের ছেলে ইয়াছিন জানান, ঘটনার সময় তার মা বাসায় বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ কে বা কারা জানালা দিয়ে গুলি ছোড়ে। এতে গুলি তার মায়ের ডান হাতে বিদ্ধ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহত নারী বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এবং কারা ওই নারীকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।