মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী এইমাত্রঅন্যান্য দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি এইমাত্রঅন্যান্য রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি এইমাত্রঅন্যান্য আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত এইমাত্রঅন্যান্য জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা এইমাত্রঅন্যান্য নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম
অন্যান্য

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নেত্রকোনা জেলা প্রশাসন

প্রতিবেদক:
জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নেত্রকোনা জেলা প্রশাসন

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন।

এ উপলক্ষে রবিবার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র নেত্রকোনা জেলার জন্য গর্বের বিষয়। প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষার্থীদের এই সাফল্য আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয় এবং তাদের মেধা ও অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

অদম্য মেধার স্বীকৃতি হোক নতুন স্বপ্ন দেখার প্রেরণা—শিক্ষাই শক্তি, মেধাই সম্ভাবনা; আগামীর বাংলাদেশ গড়বে আজকের এই মেধাবী প্রজন্ম।