মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদক:
বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের পায়রা সম্মেলন কক্ষে বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার বিজয়ী সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিবিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। দীর্ঘ ২০ বছর পর বরগুনা চেম্বার অব কমার্সে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা: সভাপতি: মোঃ নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি: মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি: মোঃ আতাউর রহমান বাবুল নির্বাহী সদস্য: মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল আলীম খান, মোঃ সাইদুর রহমান সজীব, জালাল উদ্দিন কাজল এবং লিটন চন্দ্র দেবনাথ।

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক তাসলিমা আক্তার নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং বরগুনার অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ও সদস্যরা বরগুনার ব্যবসায়িক পরিবেশ সুন্দর ও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন।