মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের এইমাত্রঅন্যান্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের আমরা কতটুকু সফল তার বিচার করবে শিক্ষার্থীরা: জাকসু ভিপি জিতু এইমাত্রঅন্যান্য আমরা কতটুকু সফল তার বিচার করবে শিক্ষার্থীরা: জাকসু ভিপি জিতু শেরপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা আহত ৩ এইমাত্রঅন্যান্য শেরপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা আহত ৩ স্বামীর সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য স্বামীর সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে গৃহবধূকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন জবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মামী-ভাগ্নির মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন জবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মামী-ভাগ্নির মৃত্যু সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, রুটটিতে রেল যোগাযোগ ব্যাহত এইমাত্রঅন্যান্য সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, রুটটিতে রেল যোগাযোগ ব্যাহত শতভাগ উপস্থিতিতে পুরস্কার, নোবিপ্রবির শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ এইমাত্রঅন্যান্য শতভাগ উপস্থিতিতে পুরস্কার, নোবিপ্রবির শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ যুদ্ধের তহবিল বাড়াতে পর্নোগ্রাফি বৈধ করার চিন্তা ইউক্রেনের এইমাত্রঅন্যান্য যুদ্ধের তহবিল বাড়াতে পর্নোগ্রাফি বৈধ করার চিন্তা ইউক্রেনের
অন্যান্য

আমরা কতটুকু সফল তার বিচার করবে শিক্ষার্থীরা: জাকসু ভিপি জিতু

প্রতিবেদক:
আমরা কতটুকু সফল তার বিচার করবে শিক্ষার্থীরা: জাকসু ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। জাকসুর কার্যক্রম কতটুকু গ্রহণযোগ্য এবং কতটা সফল এ বিষয়ে এমন মন্তব্য করেন ভিপি জিতু।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত নির্বাচনের রোডম্যাপ ও চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করার দাবি জানায় জাকসু।

সংবাদ সম্মেলনে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। আর মাত্র ১২ দিন পরেই এই বিশ্ববিদ্যালয়ের জাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগেই আমরা পরবর্তী জাকসুর রোডম্যাপ চাই।”

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “মাননীয় উপাচার্য মহোদয় কথা দিয়েছেন যে, জাকসুর মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত অটোমেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তা সংস্কার, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয় জাকসুর মেয়াদ শেষ হবার আগেই দৃশ্যমান হবে।”

তিনি আরও বলেন, “জাকসুর আয়ব্যয়ের স্বচ্ছতার জন্য একটি অডিট কমিটি গঠন করা হয়েছে।এই অডিট কমিটি জাকসুর মেয়াদের আগেই আমাদের টোটাল আয়-ব্যয়ের হিসাবটা সকল শিক্ষার্থীদের জন্য সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করা হবে।”