মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক রহমত এইমাত্রঅন্যান্য চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক রহমত নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরান যুদ্ধে বড় ক্ষেপণাস্ত্র মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধে বড় ক্ষেপণাস্ত্র মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার  এইমাত্রঅন্যান্য হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার  পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২ কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত উন্নয়ন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত উন্নয়ন বন্ধের দাবিতে মানববন্ধন
অন্যান্য

নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়ন সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবির এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।