মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন
শিরোনাম
চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক রহমত এইমাত্রঅন্যান্য চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল, সাংগঠনিক সম্পাদক রহমত নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরান যুদ্ধে বড় ক্ষেপণাস্ত্র মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধে বড় ক্ষেপণাস্ত্র মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার  এইমাত্রঅন্যান্য হাতে কামড় দিয়ে পালিয়ে বেনামে  চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেফতার  পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২ কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত উন্নয়ন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া অপরিকল্পিত উন্নয়ন বন্ধের দাবিতে মানববন্ধন
অন্যান্য

পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক:
পাংশায় পাইপগান ও কার্তুজসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় মো. তালেব মহুরির মেহগনি বাগানের উত্তর পাশে কালুখালী-হাবাসপুর বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালায় পাংশা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে অস্ত্র আইনের The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় পাংশা থানায় মামলা করেছেন। মামলা নম্বর-৭, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-১৮১/২৬।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অপর দিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা এবং পুলিশকে আক্রমণের অভিযোগে তিনটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের দুজনকেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।