মূল লেখায় যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ৩৫ কোটি টাকা, আর তারেক রহমানের ২৩০০ টাকা' এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ১ বছরের খাবারের বিল ৩৫ কোটি টাকা, আর তারেক রহমানের ২৩০০ টাকা' আকাশ মেঘলা, কোথায় কেমন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য আকাশ মেঘলা, কোথায় কেমন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ নিহত, দাবি ব্রিটেনের সেনপ্রধানের এইমাত্রঅন্যান্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ নিহত, দাবি ব্রিটেনের সেনপ্রধানের ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ এইমাত্রঅন্যান্য ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ উদ্ধার ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি এইমাত্রঅন্যান্য দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি
অন্যান্য

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪২

প্রতিবেদক:
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪২

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫২, তেজগাঁওয়ে ৯১, মিরপুরে ১৯৩, গুলশানে ৪১, উত্তরা বিভাগে ৪২, গোয়েন্দা বিভাগে ১২ এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।