মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ এইমাত্রঅন্যান্য গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুসহ হাজারো ইসরায়েলি পশ্চিম দেয়াল চত্বরে ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান এইমাত্রঅন্যান্য ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন এড শিরান
অন্যান্য

গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ

প্রতিবেদক:
গৌরীপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ, মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ

ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে সাকিব মিয়া (২৩) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাকিব রামগোপালপুর গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাকের ছেলে। পড়াশোনা ছেড়ে তিনি বাবার ব্যবসায় সহযোগিতা করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে খাওয়াদাওয়া শেষে প্রতিদিনের মতো নিজের ঘরে ঘুমাতে যান সাকিব। আজ সকালে বাড়ির সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তখনও লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে সকাল নয়টার দিকে সাকিবকে ঘরে না পেয়ে তাঁর বাবা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে লাশটি সাকিবের বলে শনাক্ত করেন।

সাকিবের চাচা ব্যবসায়ী শিবুল মিয়া বলেন, সাকিব সুস্থ ও স্বাভাবিক ছিলেন এবং ভালো সাঁতার জানতেন। যে স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে পানির গভীরতা হাঁটু থেকে কোমরসমান। তাঁদের পরিবারের সঙ্গে কারও পূর্বশত্রুতা বা জমিজমা নিয়ে বিরোধ নেই। এ অবস্থায় তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, লাশ উদ্ধারের পর ভিড়ের মধ্যে সাকিবের ব্যবহৃত মুঠোফোনটি ঘরে পাওয়া যায়নি। তবে সেটি কোথাও পড়ে গিয়ে থাকতে পারে বা হারিয়ে যেতে পারে বলে তাঁরা ধারণা করছেন। সাকিবের মৃত্যু দুর্ঘটনাজনিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পরিবার। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।