মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

শ্যামনগরে এমপি নজরুলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পুত্তলিকা দাহ

প্রতিবেদক:
শ্যামনগরে এমপি নজরুলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পুত্তলিকা দাহ

সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার (২১শে সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান। এ সময় তারা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করেন এবং আসনটিতে নতুন নির্বাচনের দাবি জানান।

বিক্ষোভের একপর্যায়ে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। পরে ওই কিশোরীকে বিয়ে ও কাবিননামা নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে রবিবার রাজধানীর ন্যাম ভবনের ২০৩ নং ফ্ল্যাট থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। সেখান থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে, যেখানে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।