মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

বাউফলে স্কুলে ডিমের গরম পানিতে ঝলসে গেল শিক্ষার্থী

প্রতিবেদক:
বাউফলে স্কুলে ডিমের গরম পানিতে ঝলসে গেল শিক্ষার্থী

পটুয়াখালীর বাউফলে স্কুলের মিড ডে মিলের ডিম সিদ্ধ করার গরম পানিতে পড়ে দগ্ধ হয়েছে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী।

রোববার দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করান শিক্ষকরা। রোববার ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে দ্বগ্ধ হয় মাহফুজ। ঘটনার পর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

একাধিক অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শাকতোলা ও ডিম সেদ্ধসহ নানান কাজ করান শিক্ষকরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষকরা কর্ণপাত করেন না।

গরম পানিতে দ্বগ্ধ মাহফুজের শ্রেণি শিক্ষক ফাহমিদা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দ্বগ্ধ হয়।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।