মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন এইমাত্রঅন্যান্য ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, স্ত্রীর ১ দিন ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল এইমাত্রঅন্যান্য ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী কাল কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ এইমাত্রঅন্যান্য কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের এইমাত্রঅন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই হলে লিফট স্থাপনের দাবি শিক্ষার্থীদের নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে শেভরন ও গ্রিন সেভার্সের ‘ট্রি গার্ডিয়ানশিপ’ উদ্যোগ চালু বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে আলোচিত সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
অন্যান্য

নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর নেপথ্যে শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

প্রতিবেদক:
নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর নেপথ্যে শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সম্পর্কের জন্য শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

মরিয়ম খাতুনের মরদেহ নেওয়ার জন্য হাসপাতালে অপেক্ষা করছিলেন তার স্বজনেরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ ও তার দাদি।

মাসুম বিল্লাহ বলেন, ‘আজকের এই পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুর দায়ী। এই রাস্তায় সেই নিয়ে এসেছে।’ টাকার লোভ দেখিয়ে মরিয়মকে ওই সম্পর্কে জড়ানো এবং পরে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল দাবি করে মাসুম বিল্লাহ বলেন, ‘মেয়ে কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি।’

প্রসঙ্গত, দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করছিলেন এমপি গাজী নজরুল ইসলাম। রোববার সন্ধ্যায় ভবনটির ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ছিলেন।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। এছাড়া মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়েছে।

গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।