মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ এইমাত্রঅন্যান্য প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন এইমাত্রঅন্যান্য রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক
অন্যান্য

তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান

প্রতিবেদক:
তেলের পরিমাপে কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটের পেট্রোল পাম্পগুলোতে মঙ্গলবার বিকালে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে এই তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআই-এর পরিদর্শক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান। অভিযানকালে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায় বলে জানানো হয় ।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগে কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা ওজনে কম দিতে না পারে, সেজন্য সরকারের নির্দেশনায় এ তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।