মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক, খালি করা হলো ক্রাইসলার বিল্ডিং এইমাত্রঅন্যান্য জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক, খালি করা হলো ক্রাইসলার বিল্ডিং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ এইমাত্রঅন্যান্য প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন এইমাত্রঅন্যান্য রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
অন্যান্য

জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক, খালি করা হলো ক্রাইসলার বিল্ডিং

প্রতিবেদক:
জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক, খালি করা হলো ক্রাইসলার বিল্ডিং

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে কড়া নিরাপত্তার মধ্যেই নিউইয়র্কের ম্যানহাটনে একটি সন্দেহজনক স্যুটকেসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিখ্যাত ক্রাইসলার বিল্ডিং সাময়িকভাবে খালি করে দেওয়া হয়।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার কিছু আগে ম্যানহাটনের ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে ফুটপাতে একটি পরিত্যক্ত কালো স্যুটকেস দেখতে পাওয়া যায়। স্থানটি ক্রাইসলার বিল্ডিংয়ের কাছাকাছি এবং জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে।

পুলিশের একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটির ভেতরে সন্দেহজনক কিছু থাকার সংকেত দিলে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বোম্ব স্কোয়াড ও ইমার্জেন্সি সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে ফেলা হয় এবং ক্রাইসলার বিল্ডিং খালি করা হয়।
এনওয়াইপিডি জানায়, সন্দেহজনক বস্তুটির কারণে সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২তম থেকে ৪৪তম স্ট্রিটে যান চলাচল বন্ধ রাখা হয়। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর বোম্ব স্কোয়াড নিশ্চিত করে, স্যুটকেসটি থেকে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। পরে সেটিকে নিরাপদ ঘোষণা করা হয়। ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো বিস্ফোরক বা প্রকৃত হুমকির তথ্যও পাওয়া যায়নি।

এমন সময় ঘটনাটি ঘটেছে, যখন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিপুলসংখ্যক প্রতিনিধি বর্তমানে শহরটিতে অবস্থান করছেন। এ কারণে জাতিসংঘ সদর দপ্তর ও ম্যানহাটনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
এনওয়াইপিডির পাশাপাশি ইউএস সিক্রেট সার্ভিস, এফবিআই, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা এবারের সাধারণ পরিষদ ঘিরে নিরাপত্তায় কাজ করছেন। নিউইয়র্ক কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, সাধারণ পরিষদকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনবিসি নিউইয়র্ক