মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা এইমাত্রঅন্যান্য ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ এইমাত্রঅন্যান্য বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অন্যান্য

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাম বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃতরা ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে। এ ছাড়া একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫ জন।