মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা এইমাত্রঅন্যান্য ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ এইমাত্রঅন্যান্য বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অন্যান্য

ঝরল আরও ৩ প্রাণ সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

প্রতিবেদক:
ঝরল আরও ৩ প্রাণ সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২১১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি (২৪৬ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ২৪১ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশাল বিভাগে ৪৪, রংপুর বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৩৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এরপর মার্চ ও এপ্রিলে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি না হলেও মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। তবে গত জুলাইয়ে একলাফে ডেঙ্গুতে প্রায় দ্বিগুণ প্রাণহানি হয়। শুধু এ মাসেই দেশে মশাবাহিত রোগটিতে ৩৬ জন মারা যান। পরবর্তীতে আগস্ট মাসজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে মশাবাহিত রোগটিতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।