মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক সেবনের প্রতিবাদে কলেজছাত্রকে টেঁটা দিয়ে জখম; অভিযুক্ত আটক নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছমেদ গ্রেপ্তার সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা এইমাত্রঅন্যান্য ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ এইমাত্রঅন্যান্য বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অন্যান্য

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, জানালেন ডিএমপি

প্রতিবেদক:
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, জানালেন ডিএমপি

রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় করা মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

এর আগে সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন ইস্যুতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ওই সময় কথার একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।