কুমিল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
কুমিল্লার চান্দিনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হাত-মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় ওই ঘটনা ঘটে। রাতে অভিযুক্ত অটোচালক আল আমিন (৪০)কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
আটক আল আমিন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বজলুর রহমান এর ছেলে। সে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভুক্তভোগী স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন এর ভাড়া বাসার সামনে অটোরিকশায় বসে ছিলো শিশুটি। ওই সময় বাসায় কেউ না থাকায় কৌশলে শিশুটিকে আল আমিন তার বাসার কক্ষে নিয়ে হাত,পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের বাধন খুলে শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে এবং আল আমিন কে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আল আমিন কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
