মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ এইমাত্রঅন্যান্য ‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা এইমাত্রঅন্যান্য বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া এইমাত্রঅন্যান্য পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি এইমাত্রঅন্যান্য বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি গায়িকা

প্রতিবেদক:
রাইড শেয়ারিং গাড়িতে ওঠে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি গায়িকা

রাইড শেয়ারিং গাড়িতে চড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন ভারতীয় গায়িকা-গীতিকার শ্রিয়া রাও। কয়েক দিন আগে ঘটে যাওয়া ওই ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে শ্রিয়া অভিযোগ করেন, গাড়িতে ওঠার পর থেকেই চালক বারবার তার পায়ের দিকে তাকাচ্ছিলেন। এতে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

শ্রিয়ার দাবি, শুরু থেকেই তিনি চালককে গাড়ির গতি কমানোর অনুরোধ করেন। কিন্তু তার অনুরোধ উপেক্ষা করে একপর্যায়ে চালক গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। এ সময় তাকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শ্রিয়া জানান, পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। এমনকি একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার কথাও তার মাথায় আসে। তবে তাতে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে ভেবে তিনি সেই সিদ্ধান্ত নেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রিয়া লিখেছেন, গাড়িতে ওঠার পর চালকের আচরণে শুরু থেকেই তার অস্বস্তি হচ্ছিল। পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় নিজেকে নিরাপদ মনে হচ্ছিল না বলেও জানান তিনি।

শ্রিয়ার আশঙ্কা, অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্য যাত্রীরাও একই ধরনের সমস্যার মুখে পড়তে পারেন। তাই ঘটনার যথাযথ তদন্ত করে চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।