মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ এইমাত্রঅন্যান্য ‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’ ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা এইমাত্রঅন্যান্য বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া এইমাত্রঅন্যান্য পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি এইমাত্রঅন্যান্য বিশ্ব হার্ট দিবসে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

অস্ত্রসহ ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে সরাইল রিজিয়ন

প্রতিবেদক:
অস্ত্রসহ ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে সরাইল রিজিয়ন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে গত ৯ মাসে ৯৩১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য ও অস্ত্র জব্দ করেছে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য জানিয়েছেন।

বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও বিস্ফোরক পাচার রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল—এই চারটি সেক্টরের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত ৯ মাসে এই সাফল্য অর্জিত হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন ১১টি পিস্তল (৯টি ম্যাগাজিনসহ), ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করেছে। জব্দকৃত এসব অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্য চোরাচালান পণ্যের মোট মূল্য ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা।

মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ আটক করা হয়েছে। এসব ঘটনায় ৩০৫ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট সেক্টরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিজিবি কর্মকর্তা জানান, বন্যাকবলিত এলাকায় খাদ্য, চিকিৎসাসেবা ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি সীমান্ত এলাকার তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে সীমান্তবাসীর সচেতনতা বৃদ্ধি পেয়েছে।