মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক এইমাত্রঅন্যান্য ঢাবির অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক দেড়শ মাছ পরীক্ষায় মিলল ৯০ প্লাস্টিক কণা এইমাত্রঅন্যান্য দেড়শ মাছ পরীক্ষায় মিলল ৯০ প্লাস্টিক কণা অপ্রতিম হত্যা: ৩১ দিনে অভিযোগপত্র, ৪ আসামির দুজন কিশোর এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যা: ৩১ দিনে অভিযোগপত্র, ৪ আসামির দুজন কিশোর চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ এইমাত্রঅন্যান্য চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সাংবাদিক ও সমাজকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অপচেষ্টায় সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য সাংবাদিক ও সমাজকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অপচেষ্টায় সংবাদ সম্মেলন দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? এইমাত্রঅন্যান্য দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? শেরপুরের শ্রীবরদীতে ড্রামবন্দি নারীর পরিচয় শনাক্ত এইমাত্রঅন্যান্য শেরপুরের শ্রীবরদীতে ড্রামবন্দি নারীর পরিচয় শনাক্ত সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অন্যান্য

একদিনে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

প্রতিবেদক:
একদিনে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৪৩ জনের। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৬৬৬ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।