মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা এইমাত্রঅন্যান্য সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান এইমাত্রঅন্যান্য মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার এইমাত্রঅন্যান্য ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা এইমাত্রঅন্যান্য অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা ‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য? এইমাত্রঅন্যান্য ‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য? অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ
অন্যান্য

নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু

প্রতিবেদক:
নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা রয়েছেন। তারা হলেন—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।