মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর এইমাত্রঅন্যান্য আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট এইমাত্রঅন্যান্য গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট শ্যামনগরের জেলেখালীতে ভাটার দাদনের টাকার জেরে ছেলের অপরাধে মাকে তুলে নেওয়ার অভিযোগ এইমাত্রঅন্যান্য শ্যামনগরের জেলেখালীতে ভাটার দাদনের টাকার জেরে ছেলের অপরাধে মাকে তুলে নেওয়ার অভিযোগ সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ এইমাত্রঅন্যান্য সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সুন্দরবনে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ এইমাত্রঅন্যান্য সুন্দরবনে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ নড়াইলে ইয়াবাসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবাসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা এইমাত্রঅন্যান্য ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
অন্যান্য

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক পরিস্থিতি, সমস্যা ও বিভিন্ন বিষয়ে কথা শুনবেন। পাশাপাশি আবরার ফাহাদ হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা সম্ভব, তা নিয়েও আলোচনা হতে পারে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং বর্তমান পরিস্থিতির কথা শুনবেন।

প্রয়োজনে সরকার ও প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের পাশে দাঁড়াবেন বলেও জানান ছাত্রদলের এই দুই নেতা।