মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
অন্যান্য

রাজবাড়ীতে নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতায় সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদক:
রাজবাড়ীতে নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতায় সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীর পদ্মা নদী‌তে তিন দিনব‌্যাপী নে‌ৗকা বাইচ প্রতি‌যো‌গিতার শেষ দিন ফাইনাল টা‌নে দুই নে‌ৗকার বাইছা (মা‌ঝি-মাল্লা)র ম‌ধ্যে সংর্ঘষের ঘটনা ঘ‌টে‌ছে।

এ সময় নিউ জনতার সংগ্রাম নে‌ৗকার হামলায় প্রায় ৮০ জন মা‌ঝি-মাল্লা বহনকারী নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকাটি পদ্মা নদী‌তে ডু‌বে যায় এবং এ হামলায় কমি‌টি সদস‌্য সহ নিউ শারির‌ভিটা নে‌ৗকার অন্তত ২০ জন আহত হবা‌র ঘটনা ঘ‌টে‌ছে।

শ‌নিবার (১০ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে লাল‌গোলা নামক স্থা‌নের পদ্মা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

এ সময় প্রতি‌যো‌গিতার নে‌ৗকার পেছ‌নে থাকা দৌলত‌দিয়া নৌপু‌লিশ সহ অন‌্যান‌্য ট্রলারের সহায়তার প্রতি‌যো‌গি‌দের উদ্ধার ক‌রে জেলা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিসসহ বি‌ভিন্ন মাধ‌্যমে তা‌দের রাজবাড়ী সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়। রাত সা‌ড়ে ৮টা পর্যন্ত আহত অবস্থায় হাসপাতা‌লে লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল, আলাউদ্দিনসহ ১৪ জনকে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এরমধ্যে ১২ জন নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার।

আয়োজক কমি‌টির সদস‌্য মোঃ গোলাম মোস্তফার দা‌বি, ফাইনাল টানের শে‌ষ পর্যায়ে পেছ‌নে প‌ড়ে ইচ্ছাকৃতভা‌বে নিউ জনতার সংগ্রাম নে‌ৗকার লোকজন নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার ‌লোকজ‌নের উপর হামলা ক‌রে‌ছে। এ সময় নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকাটি ডু‌বে যায়। এ ঘটনায় ক‌মি‌টির ৪ জন সহ ১৭ জন আহত হ‌য়েছে। আহত‌দের চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে এবং ক‌মি‌টি তা‌দের খোজ খবর রাখ‌ছে। এখন পর্যন্ত কেউ নি‌খোঁজ নাই। পুরস্কার বিতরনী স্থ‌গিত রাখা হ‌য়ে‌ছে।

নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার দল‌নেতা তৈয়ব আলী তপ‌নের দা‌বি, ফাইনাল টা‌নে পেছ‌নে প‌রে শেষ পর্যায় গি‌য়ে নিউ জনতার সংগ্রা‌ম চা‌পি‌য়ে দি‌য়ে তা‌দের উপর ল‌গি বৈঠা দি‌য়ে হামলা ক‌রে নৌকা ডু‌বি‌য়ে দেয়। এতে তা‌দের অ‌নেক বাইছা আহত হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে ১২ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে । কারও মাথা ফে‌টে‌ছে, কারও হাত ভেঙে‌ছে, কারও পা ভেঙে‌ছে। একজন সম্ভাবত নি‌খোজ আছে, সবাই এক জায়গা হ‌লে শিউর হ‌তে পার‌বো। এই নৌকা‌টি তৈ‌রি কর‌তে প্রায় ১৩ লক্ষ টাকা খরচ হ‌য়ে‌ছে।

দৌলত‌দিয়া নে‌ৗপু‌লিশ ফাঁ‌ড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, ঘটনার সময় তারা পা‌শেই ছি‌লেন। ফ‌লে ঘটনার ঘটার সা‌থে তারাসহ পা‌শে থাকা অন‌্যান‌্য নৌকা দ্রুত সবাইকে উদ্ধার ক‌রছে। নি‌খোঁজের কোন তথ‌্য তা‌দের কা‌ছে নাই।

এরআগে বৃহস্প‌তিবার (৮ অ‌ক্টোবর) বি‌কে‌লে গ্রাম বাংলার ঐতিহ‌্য ও সংস্কৃ‌তি ফি‌রি‌য়ে আনা এবং মাদক থে‌কে যুব সমাজ‌কে দু‌রে রাখ‌তে রাজবাড়ীর গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এই প্রতি‌যো‌গিতার উদ্বোধন ক‌রেন সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম‌পি।