পাংশায় সমবায়দের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ির পাংশা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমবায়দের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক।
পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আল আমিন, উপ সহকারী নিবন্ধক সেলিনা পারভিন, ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ আখতারুজ্জামান,সহকারী কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুশান্ত কুমার দাস।
এ সময় পাংশা উপজেলার ২৫ টি সমবায় সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক বলেন সমবায়ের মাধ্যমে সোলারপ্লান্টসহ বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে, এ সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ চলমান রয়েছে, সমবায় সমিতির প্রতিনিধিরা চাইলেই এ সমস্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে লাভবান হতে পারে। সমবায়ীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষের যাতে কল্যাণ হয় সে সমস্ত কাজ করতে হবে পাশাপাশি সমাজ সচেতনতায় ডেঙ্গুর বিষয় নিয়েও জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
