মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে এইমাত্রঅন্যান্য মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকারই বড় কথা: কৃষিমন্ত্রী এইমাত্রঅন্যান্য ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকারই বড় কথা: কৃষিমন্ত্রী ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার এইমাত্রঅন্যান্য ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক এইমাত্রঅন্যান্য শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান এইমাত্রঅন্যান্য বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি এইমাত্রঅন্যান্য সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
অন্যান্য

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী

প্রতিবেদক:
রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদের সামনে এ গুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই হেলমেট পরিহিত মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা এসে তাকে কাছ থেকে গুলি করে।

এতে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে দু’টি গুলির খোয়া পড়ে থাকতে দেখা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মিঠুন বলেন, পিয়ারুল সরদারকে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।

রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পিয়ারুলকে সজ্জনকান্দা পুর্বপাড়া মসজিদের সামনে থেকে গুলি করে হত্যা করেছে।

পিয়ারুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। হত্যার কারণ অনুসন্ধান, অপরাধী সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।