মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে এইমাত্রঅন্যান্য মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকারই বড় কথা: কৃষিমন্ত্রী এইমাত্রঅন্যান্য ধর্মীয় পরিচয় নয়, নাগরিক অধিকারই বড় কথা: কৃষিমন্ত্রী ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার এইমাত্রঅন্যান্য ১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক এইমাত্রঅন্যান্য শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান এইমাত্রঅন্যান্য বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি এইমাত্রঅন্যান্য সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
অন্যান্য

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

প্রতিবেদক:
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হ’ত্যা’র ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর/২৬) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হত্যার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। বক্তারা বলেন, আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যাতে হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার, আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ এস এম হোসাইন শাহীদ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল এবং সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।