দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসবই মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি মন্দির ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।
রিজভী জানান, এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে বিএনপি ও সরকার যৌথভাবে মণ্ডপগুলোর খোঁজখবর রাখছে।
তিনি আরও বলেন, পূজা উপলক্ষে তিন দিনের ছুটির দাবি থাকলেও তা বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দের পরিবর্তে ৬০০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজভী বলেন, এখন থেকে প্রতিটি মন্দির প্রতি মাসে ৮ হাজার টাকা করে পাবে। পাশাপাশি পুরোহিত ও সেবায়েতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থাও করা হয়েছে। এসব উদ্যোগ তারেক রহমানের সরকার
