মূল লেখায় যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক এইমাত্রঅন্যান্য খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক জানাজা-দাফনে বাধা, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জানাজা-দাফনে বাধা, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন ৩ হাজার লাউয়ের দামে মিলছে ১ কেজি গরুর মাংস এইমাত্রঅন্যান্য ৩ হাজার লাউয়ের দামে মিলছে ১ কেজি গরুর মাংস ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ এইমাত্রঅন্যান্য ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি এইমাত্রঅন্যান্য জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি শীতে টকদই খেলে কি সত্যিই সর্দি-কাশি বাড়ে? এইমাত্রঅন্যান্য শীতে টকদই খেলে কি সত্যিই সর্দি-কাশি বাড়ে? কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪ নাটোরের সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ এইমাত্রঅন্যান্য নাটোরের সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
অন্যান্য

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদিতে ৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

প্রতিবেদক:
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদিতে ৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে ইতোমধ্যেই বাতিল হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। যদিও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি সম্প্রতি আবারো চালু করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ প্রায় ফাঁকা হয়ে গেছে। হামলার কারণে দেশটির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের বড় অংশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম।

সিরিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪ হাজার ৭১টি বাতিল করা হয়েছে। অর্থাৎ এ সময়ে মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই চলাচল করেনি।

চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলোসহ বেসামরিক বিভিন্ন স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

আল জাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি মাসেই কয়েক দফায় এই বিমানবন্দরে হামলা হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলার পর গত ১০ অক্টোবর থেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও রোববার (২৫ অক্টোবর) সীমিত পরিসরে তা আবার চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।