মূল লেখায় যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এইমাত্রঅন্যান্য সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক আন্দোলনে ৫২৯টি কারখানা বন্ধ, কর্মস্থল ছেড়েছেন ৭ লাখের বেশি শ্রমিক এইমাত্রঅন্যান্য শ্রমিক আন্দোলনে ৫২৯টি কারখানা বন্ধ, কর্মস্থল ছেড়েছেন ৭ লাখের বেশি শ্রমিক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড পেল স্মার্ট এইমাত্রঅন্যান্য জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড পেল স্মার্ট তাহসিফের শেষ রাতে কী ঘটেছিল, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ এইমাত্রঅন্যান্য তাহসিফের শেষ রাতে কী ঘটেছিল, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ গার্মেন্টসের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য গার্মেন্টসের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না: রিজভী এইমাত্রঅন্যান্য বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না: রিজভী
অন্যান্য

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড পেল স্মার্ট

প্রতিবেদক:
জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড পেল স্মার্ট

চীনের শেনজেনে অনুষ্ঠিত ZKTeco Global Conference-এ ‘Premier Rebate Achiever Award’ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে ২০২৫ সালে ZKTeco-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে ‘Premier Rebate Achiever Award’ প্রদান করা হয়।

স্মার্ট টেকনোলজিসের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ZKTeco প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।

অন্যদিকে, ZKTeco-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার Mr. Cloud Che। শেনজেনের ডংগুয়ানস্থ Mission Hills Resort-এ আয়োজিত এই সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, ‘প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড’ অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকো’র সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও জেডকেটেকো’র সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে কাজ করে যাব।