মূল লেখায় যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত এইমাত্রঅন্যান্য শিশুদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন সচেতনতা ও সমন্বিত চিকিৎসা : ডা. শাহাদাত বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ এইমাত্রঅন্যান্য বাঁশখালী থেকে রহস্যজনক ভাবে দুই ভাই নিখোঁজ বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪: এইচআরএসএস নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  এইমাত্রঅন্যান্য নোবিপ্রবির ১.৩৩ একর জমি বেদখলে, অনিশ্চয়তায় স্কুল প্রকল্প  শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের এইমাত্রঅন্যান্য শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান এইমাত্রঅন্যান্য বগুড়ার কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘাত, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি
অন্যান্য

ইরান যুদ্ধ নিয়ে ফের ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজে আগুন দুই ট্যাংকারে

প্রতিবেদক:
ইরান যুদ্ধ নিয়ে ফের ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজে আগুন দুই ট্যাংকারে

ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইনে আঘাত পেয়ে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে।

সোমবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘খুব শিগগিরই, যেকোনো একভাবে’ ইরান যুদ্ধের অবসান ঘটবে। তেহরানকে চুক্তিতে আসতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রই যুদ্ধ শেষ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পাওয়ার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে আইআরজিসি। তবে জাহাজ দুটির ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজে শুক্রবারের হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলো নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে দুই দিনের একটি পরিকল্পনা নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি আশা প্রকাশ করেছেন, কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার মতো যথেষ্ট বিচক্ষণতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথে উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর প্রভাব পড়তে পারে।