মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ এইমাত্রঅন্যান্য আগারগাঁওয়ে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ২ মুসলিম মার্কিন কংগ্রেস সদস্যের জয় এইমাত্রঅন্যান্য ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ২ মুসলিম মার্কিন কংগ্রেস সদস্যের জয় ‘গোয়েন্দা তথ্য সঠিক, দুই দল এক হয়েছে’, তারেকের ভিডিও শেয়ার করে মাসুদ সাঈদী এইমাত্রঅন্যান্য ‘গোয়েন্দা তথ্য সঠিক, দুই দল এক হয়েছে’, তারেকের ভিডিও শেয়ার করে মাসুদ সাঈদী কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প নড়াইলে সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন এইমাত্রঅন্যান্য নড়াইলে সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন শ্রমিক বিক্ষোভে ওসিসহ আহত বেশ কয়েকজন, সংঘর্ষে উত্তপ্ত সাভার এইমাত্রঅন্যান্য শ্রমিক বিক্ষোভে ওসিসহ আহত বেশ কয়েকজন, সংঘর্ষে উত্তপ্ত সাভার পোশাক শিল্পের মজুরি নির্ধারণ বোর্ডের প্রথম সভা চলছে এইমাত্রঅন্যান্য পোশাক শিল্পের মজুরি নির্ধারণ বোর্ডের প্রথম সভা চলছে
অন্যান্য

ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প

প্রতিবেদক:
ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে হার, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নির্বাচনে বড় সাফল্যের পর কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। তবে বিরোধী দলের আনা নিজের কাছে ‘পাগলামি’ মনে হওয়া যেকোনো বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

বুধবার (৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধ রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এর একটি অংশ ছিল ইরান। তবে একই সময়ে মানুষ ইরানের ব্যাপারে আমি যা করেছি, তার গুরুত্বও বুঝেছে।’

নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। এর ফলে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিরোধী দলের বাধার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা তাঁর কাছে এমন সব আইন প্রস্তাব পাঠাবে, যেগুলো তাঁর বিবেচনায় ‘পাগলামি’। তিনি সেসব প্রস্তাবে ভেটো দেবেন।

ট্রাম্প বলেন, ‘তারা এমন সব বিষয় পাঠাবে, যেগুলো পাগলামি। আর আমি সেগুলোতে ভেটো দেব। কয়েক মাস ভেটো দেওয়ার পর তারা ফোন করে জানতে চাইবে, কীভাবে এসব কাজ করা যায়। তখন আমরা একসঙ্গে কাজ করব।’

এদিকে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেও যুদ্ধ পরিচালনার বিষয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। বরং ইরানের বিরুদ্ধে তাঁর নেওয়া পদক্ষেপের গুরুত্ব ভোটাররা বুঝেছেন বলে দাবি করেছেন তিনি।