মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট এইমাত্রঅন্যান্য গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা এইমাত্রঅন্যান্য বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর বাগানে মিলল স্কুলছাত্রীর মরদেহ এইমাত্রঅন্যান্য পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর বাগানে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রির পর এবার কোচিংয়ের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ভালুকায় নির্মাণসামগ্রী বিক্রির পর এবার কোচিংয়ের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি এইমাত্রঅন্যান্য ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক এবার মার্কিন কংগ্রেসে এইমাত্রঅন্যান্য গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক এবার মার্কিন কংগ্রেসে ঝিনাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা এইমাত্রঅন্যান্য ঝিনাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি এইমাত্রঅন্যান্য গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ দফা দাবি
অন্যান্য

গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

প্রতিবেদক:
গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কীভাবে এর সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুরের বাগানবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। পরে সারাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাইফুল ইসলাম বলেন, ‘এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি।’